শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন নির্বাচনে প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

::-মো. শাহাবউদ্দিন-::

ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে বঙ্গবন্ধু অাওয়ামী অাইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত কর অাইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সাদা প্যানেল পরিচিতি ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে সন্ধায় ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এ সভা হয়।
অনুষ্ঠানের সভপতি হিসেবে বারের সাবেক সভাপতি শাহ-জিকরুল অাহমেদ (সাবেক এম.পি) ও প্রধান অতিথি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এর আহবায়ক এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন উপস্থিতি ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এর সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নুর তাপস এম.পি।

এদিকে বঙ্গবন্ধু অাওয়ামী অাইনজীবী পরিষদের বক্তারা বলেন,বর্তমান দেশের উন্নয়নের জন্য অাওয়ামীলীগ সরকার যেমন দরকার।ঠিক তেমনি ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন উন্নয়নের জন্য বঙ্গবন্ধু অাওয়ামী অাইনজীবী প্যানেলে কে নির্বাচিত করা বারবার দরকার।

এছাড়া তারা অারো বলেন,বিগত নির্বাচনে অাওয়ামী অাইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল জয়ী হবার সব চাইতে বড় কারন হলো অামরা সবাই ছিলাম ঐক্যবদ্ধ। অামাদের প্যানেলের মাঝে কোন দ্বন্দ্ব নেই।যার ফলে এবারের নির্বাচনে অামাদের জয় সুনিশ্চিত।

ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন ইকবাল-নাসির প্যানেলের পরিচিত সভা সফল করার জন্য অারো অতিথি হিসেবে ছিলেন বারে সাবেক সভাপতি জনাব এডভোকেট মোঃ অানোয়ার হোসেন, এডভোকেট সোহরাব উদ্দিন এম.পি। সিনিয়র আইনজীবী নেতা এডভোকেট সৈয়দরেজাউর রহমানসহ ট্যাকসেস বার,ঢাকা বার ও সুপ্রিমকোর্ট বারের সিনিয়র নেতৃবৃন্দসহ দুই সহস্রাধিক আইনজীবী।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host