বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় র্যাব-১০ এর বিশেষ অভিযান: প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা বাজার মূল্যের ৪৫৩ পিস ইয়াবাসহ পেশাদার ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ০২/০৯/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৮.১৫ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকা হতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক মাদক কারবার চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। 
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ০২/০৯/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৮.১৫ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিম পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৫৩ (চারশত তেপান্ন) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১,৩৫,৯০০/- (এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শত টাকা), সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। মোঃ সুমন@ গ্লাস সুমন (৩৩), পিতা- মৃত আব্দুল হক, সাং- শুভাঢ্যা পশ্চিম পাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা এবং ২। মোসাঃ নূর জাহান (২৪), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-গোলাম বাজার কদমতলী, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৬১,৪৫০/- (একষট্টি হাজার চারশত পঞ্চাশ টাকা) এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ সুমন@ গ্লাস সুমন (৩৩) হত্যা, হত্যাচেষ্টা, মাদকসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলার আসামি।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
*তপন সরকার সিনি. সহকারী পুলিশ সুপার*
সহকারী পরিচালক (মিডিয়া) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে