শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্ব: নৌকা মাঝি খুন

জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্ব: নৌকা মাঝি খুন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গা নদীতে নৌকা মাঝিরা জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে মন্নান (৫৭) নামে এক মাঝিকে পিটিয়ে নদীতে ফেলে দেওয়ার পর তার লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি। নিহত মান্নান বরিশালের উজিরপুর থানার পূর্ব কেশবকাঠি গ্রামের হাসেম মোল্লার ছেলে। সে বুড়িগঙ্গায় নৌকা চালানোর কাজ করতো।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর কাঠুরিয়া নৌকা ঘাটের পার্শ্ববর্তী বুড়িগঙ্গা নদী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বরিশুর নৌ পুলিশ কে হস্তান্তর করে।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি র এসআই মুক্তার হোসেন জানান, কাঠুরিয়া ঘাট এলাকায় ডিঙ্গি নৌকায় বসে মন্নান শামীম সহ আরো ছয় সাত জন নৌকা মাঝি তাস খেলছিল। এ সময় টাকা পয়সা নিয়ে তাদের সাথে ঝগড়া হলে নৌকার বৈঠা দিয়ে শামীম মান্নানের মাথায় আঘাত করে নদীতে ফেলে দেয়। পরবর্তীতে তার আর কোন খবর পাওয়া যায়নি। সকাল ছয়টার দিকে ৯৯৯ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে মন্নানের কোন সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দিলে তারা এসে বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে মন্নানের লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host