বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ বাবার সন্ধান চেয়ে দেশবাসীর কাছে দুই ভাইয়ের আকুল আবেদন, সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার! জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত।

কেরানীগঞ্জে র‌্যাব) ১০এর অভিযানে অটোরিকশা চোরচক্রের তিন সদস্য আটক

ঢাকার কেরানীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব) ১০এর অভিযান চালিয়ে অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০ সিপিসি-২ সদস্যরা।

আজ ৩১ শে অক্টোবর রবিবার সন্ধ্যায়  কেরানীগঞ্জ মডেল থানাধীন চড়াইল বালুরমাঠ এলাকার সোহেল মিয়া ও রিপন মিয়ার নামের গ্যারেজ থেকে মোঃ রাজিব (২৮) ও তার সহোদর ভাই সজিব (২০) এবং নুর ইসলাম (৩৫) নামের অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা চারটি অটো রিক্সা গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত তিনদিন আগে মোঃ রাকিব নামের চরকুলিয়া মধ্যেরচর এলাকার অটোরিকশা চালককে কার্পেট নিয়ে আসার কথা বলে ভাড়া করে আটককৃত নুর ইসলাম ও তারেক সহযোগী। পরে রাকিবের কাছ থেকে কৌশলে অটোরিকশা থেকে চুরি করে পূর্ব চরাইল রাজিব ও সজিবের কাছে এনে বিক্রি করে নুর ইসলাম।

এ ঘটনায় পুরো চক্র কে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে, তারা সারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অটো গাড়ি চুরি করে এনে কেরানীগঞ্জে বিক্রি করে দেয় আর এই গ্যারেজে আসার সাথে সাথে গাড়ি চেঞ্জ হয়ে যায় আমরা অভিযান চালিয়ে চারটি অটো গাড়ি উদ্ধার করেছি এবং কেরানীগঞ্জে যেত চোরাই অটো গাড়ি আছে আমাদের এই অভিযান চলমান থাকবে বলে জানান মেজর শারিয়ার আদনান। অভিযান শেষে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host