সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী আটক,

কেরানীগঞ্জে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী আটক,,

কেরানীগঞ্জ সংবাদ দাতা ইমরান হোসেন ইমু,,

 

রাজধানী ঢাকার কেরাণীগঞ্জে ৫০ পিস ইয়াবা, ১০৫ পুড়িয়া হেরোইন, মাদক ব‍্যবসার দুই লক্ষ দশ হাজার টাকা এবং মাদক ব‍্যবসায় ব‍্যবহৃত ০১ টি মোটর বাইকসহ দুইজনকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টিপু সুলতান (২৮) ও তার স্ত্রী তুলি আক্তার (২১)।

তাদের বাড়ী উপজেলার শাক্তা ইউনিয়নের শিকারীটোলা গ্রামে। তারা কুলচর হাজী নুরুল আমিনের বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন যাবত এ কাজ চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।

এদিকে এস আই খায়রুজ্জামান সিকদারের এজাহারের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। যার নাম্বার ১৬(০১)২০২১।

মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটকের খবরটি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্বদানকারী ও থানার ওসি অপারেশন আসাদুজ্জামান টিটু।

তিনি বলেন, এটি মাদকের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার চলমান অভিযানের একটি অংশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host