সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে বিদেশী রিভারবলসহ দুই জন গ্রেফতার।

কেরানীগঞ্জে বিদেশী রিভারবলসহ দুই জন গ্রেফতার।

কেরানীগঞ্জ  সংবাদদাতা।

ঢাকার কেরানীগঞ্জে একটি বিদেশী রিভারবলসহ দুইজনকে গ্রেফতার  করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে পলাশ গাজী (৩০)ও সাব্বির হোসেন  (২২)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কেরানীগঞ্জ সার্কেল ও অতিরিক্ত ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডাবলুর নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার গভীর রাতে শাক্তা ইউনিয়নের হিজলা এলাকায় অভিযান চালিয়ে পলাশ ও সাব্বিরকে গ্রেফতার করে।

এ সময় তাদের দেহ তল্লাশি করে বিদেশী একটি রিভলবর উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা  রজ্জু করা হয়েছে। গ্রেফতারকৃত পলাশ গাজীর বাবার নাম রহমান গাজী। বাড়ি শাক্তা ইউনিয়নের কাসেমাবাদ গ্রামে। গ্রেফতারকৃত অপর আসামি সাব্বিরের বাবার নাম  মোঃ শাফি। বাড়ি তারানগর ইউনিয়নের শহীদ নগর বাঁশ পট্রি গ্রামে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host