বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ বাবার সন্ধান চেয়ে দেশবাসীর কাছে দুই ভাইয়ের আকুল আবেদন, সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার! জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত।

কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আপেল মার্কা প্রতীক নিয়ে জনগণের কাছে ছুটে গেলেন মেম্বার প্রার্থী হাজী নাসির উদ্দীন,

কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আপেল মার্কা প্রতীক নিয়ে জনগণের কাছে ছুটে গেলেন মেম্বার প্রার্থী হাজী নাসির উদ্দীন,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ মেম্বার প্রার্থী হিসেবে লড়ছেন কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নে ৯নং ওয়ার্ডে মো. নাসির উদ্দীন। উপজেলার জিনজিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এরই মধ্যে সম্ভাব্য মেম্বার হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।

শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে জিনজিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গণসংযোগ করেন হাজী নাসির উদ্দীন।

ইতোমধ্যে এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ড চালানোয় স্থানীয়দের মুখে মুখে এখন তার নাম। নির্বাচনি এলাকা ছাড়াও বিভিন্ন গ্রামে মসজিদ-মাদরাসার কিছু উন্নয়নসহ সমাজের অসহায়-দরিদ্র মানুষের পাশে থেকে সর্বস্তরের মানুষের ভালোবাসা কুড়াচ্ছেন তিনি।

পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হতে এবং দুঃস্থ মানুষ ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি সকল জনসাধারণের সার্বিক সহযোগিতা, দোয়া এবং সমর্থন কামনা করেছেন।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী নাসির উদ্দীনকে নিয়ে হাট-বাজারে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। তবে সচেতন ভোটাররা তাকে নতুন প্রজন্মের আদর্শবান-যোগ্য ও সৎ-প্রার্থী হিসাবে মনে করছেন।

এরই মধ্যে বিভিন্ন মতবিনিময় সভা ছাড়াও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করতে চান হাজী মো. নাসির উদ্দীন। মহামারিকালেও করোনা ভাইরাসের সংক্রমণ তাণ্ডবের মাঝেই দুস্থ ও গরীব মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন তিনি।

নাসির উদ্দীন সমর্থক কবির হোসেন জানান, এমন একজন তরুণ যিনি প্রকৃত সমাজসেবক। এলাকার গরীব অসহায় মানুষের জন্য নিবেদিত প্রাণ এক সমাজকর্মী তিনি। এরকম মানব দরদী মানুষ ইউনিয়নের নেতৃত্বে আসলে সমাজের চিত্রপট পাল্টে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

আপেল মার্কায় ভোট চেয়ে মেম্বার পদপ্রার্থী হাজী মো. নাসির উদ্দীন বলেন, আমি সমাজসেবার জন্য জনপ্রতিনিধি হতে চাই। মানুষের সেবা করাই হবে আমার অন্যতম প্রধান কাজ। মহান আল্লাহ-তায়ালা যদি আমাকে আপেল মার্কায় মেম্বার পদে নির্বাচিত করেন তাহলে জিনজিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে শিক্ষায় ও স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন এনে একটি আধুনিক ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে রূপান্তর করব, ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host