সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

কেরানীগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেন স্কুল এর শিক্ষক আটক।

কেরানীগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেন স্কুল এর শিক্ষক আটক।ডিসেম্বর ১০, ২০২৫

‎নিজস্ব প্রতিবেদক :
‎ঢাকার কেরানীগঞ্জে কদমতলী গোলচত্বর এলাকায়এলিগেন্ট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রমজান আলী (৩১) কে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিশুটি অবস্থা আশংকাজনক। ঢাকা মেডিকেলে ভর্তি। গত ৭ ডিসেম্বর এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর মা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করলে ৮ ডিসেম্বর রাতে তাকে গ্রেফতার করা হয়।
‎এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি পরিবারের সাথে চুনকুটিয়া হিজলতলা এলাকায় বসবাস করে। অভিযুক্ত শিক্ষক রমজান আলী স্কুলে শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগী শিশুটিকে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াতো। জানা যায়,গত ২৬ শে নভেম্বর শিশুটি স্কুল থেকে বাড়িতে ফিরে অসুস্থতা বোধ করলে তার মা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসে। দুদিন পর শারীরিক অবস্থার আরো অবনতি হলে,তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রেখে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় শিশুটি ধর্ষিত হয়েছে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্কুলের অধ্যক্ষ আনোয়ার জাহিদ অভিভাবিকা, স্কুলের নারী শিক্ষকসহ একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। এছাড়া অনেক নারীর সংসার ভেঙ্গে ফেলেছে। অনেক বার শারিরীকভাবে অপমানিত হয়েছে। সে কৌশলে হাত- পা ধরে মিমাংসা করে ফেলে।
‎মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই রফিকুল আলম জানান, এ ঘটনায় রমজান আলীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হলে আমরা তাকে আটক করেছি। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। এ বিষয়ে কথা বলতে এলিগেন্ট স্কুল এন্ড কলেজে গেলে স্কুলটির প্রধান শিক্ষক আনোয়ার জাহিদ গনমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পরেন। পরে তার মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি তা রিসিভ করেন নি। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি ঘটনার সততা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host