সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

কেরানীগঞ্জে অটোচালক বাচ্চু হত্যা ও অটো ছিনতাই মামলায় ৪ জন গ্রেফতার।ছিনতাইকৃত অটোর ০৪টি ব্যাটারী উদ্ধার।

কেরানীগঞ্জে অটোচালক বাচ্চু হত্যা ও অটো ছিনতাই মামলায় ৪ জন গ্রেফতার।ছিনতাইকৃত অটোর ০৪টি ব্যাটারী উদ্ধার।কেরানীগঞ্জ প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে অটোচালক বাচ্চু হত্যা ও অটো ছিনতাই মামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে লুন্ঠিত অটোর ৪টি ব্যাটারী। শুক্রবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

এর আগে গত মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের সবুজ ছায়া গোল্ডেন সিটি আবাসনের কাশবনে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া যায়। পরে জানা যায় নিহত ব্যক্তি একই ইউনিয়নের মুগারচর /ছাতিরচর গ্রামের অটোচালক বাচ্চু মিয়া।

ঘটনার পর জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) তদন্তে নামে এবং বিশেষ অভিযান চালিয়ে মডেল থানার পুরাতন সোনাকান্দা, দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে হৃদয় (২২), মাহমুদুল ইসলাম হাসান;(৩০), সাহেদ(১৭) ও নুরুল ইসলাম (৩৮) নামে চারজনকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ৬ অক্টোবর রাতে বাচ্চু মিয়াকে ভাড়া করে নিয়ে গিয়ে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয়। পরে ব্যাটারিগুলো খুলে বিক্রি করে ২৩ হাজার টাকায়, যা পরে নিজেদের মধ্যে ভাগ করে নেয় তারা।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা ও ডাকাতি মামলায় আসামি দের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host