সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

কেরাণীগঞ্জে সৎ পিতার হাতে ছেলে খুন।

কেরাণীগঞ্জে সৎ পিতার হাতে ছেলে নিহত।

কেরাণীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে চুনকুটিয়া এলাকা থেকে সৎ পিতার হাতে রাকিব (১৬) নামে নিহত পুত্রের লাশ উদ্ধার করেছে দক্ষিণ থানার পুলিশ। নিহতের স্বজনদের দাবি রাকিবের সৎ পিতা আজহারুল তাকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করেছে। নিহত রাকিব সাতক্ষীরা ফিরিঙ্গি থানার গাভা প্রামের খাইরুল সরদারের ছেলে। বর্তমানে মায়ের সাথে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বউবাজার এলাকায় ভাড়া থাকতো। গত কাল শনিবার বিকেল দক্ষিন কেরানীগঞ্জের চুনকুটিয়া বউবাজার এলাকার মোশারফ মিয়ার বাড়ির একটি তালাবদ্ধ ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার কওে থানা পুলিশ। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছ পুলিশ।
নিহতের মা তফুরা খাতুন জানান, রাকিবের পিতার সাথে সংসার বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে আজাহারুল নামে এক ব্যক্তির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু সংসারে শান্তি হয়নি,আজহারুলের সাথে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। এ কারণে সে আজাহারুলকে ডিভোর্স দিয়ে ছেলেকে নিয়ে আলাদা বাসায় চলে যায়। এতে আজহারুল ক্ষিপ্ত হয়ে গত দুদিন আগে রান্তাা থেকে ছেলেকে অপহরণ করে নিয়ে গিয়ে তার কাছে মুক্তিপন দাবি করে। মুক্তিপণের টাকা দিতে না পারায় শনিবার সকালে আজহারুল ফোন করে জানায় আমার ছেলের মরদেহ তার ভাড়া বাসার ঘরের মধ্যে রয়েছে। পরে সেখানে গিয়ে দেখি তালাবদ্ধ ঘরের ভেতর আমার ছেলের মরদেহ পড়ে আছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেন জানান, ৯৯৯ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহতের সৎ বাবা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘাতক আজহারুল পলাতক রয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।১৬-০৮-২৫

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host