সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

এদেরকে আবারও চিনে রাখুন – সুস্থ রোগীকে আইসিইউতে রেখে টাকা আদায় করে এরা !

বিনা কারণে রোগীদের আইসিইউতে ভর্তি রেখে টাকা আদায়সহ নানা অভিযোগে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজনকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে র‍্যাব ৬-এর একটি দলের বিশেষ অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ এই সাজা দেন তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ করতে না পারায় হাসপাতালের এমডি ডা. গাজী মিজানুর রহমানসহ পাঁচজনকে আটক করে নিয়ে গেছে র‍্যাব।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ হাসপাতালের ফ্রিজে সংরক্ষণ, অনুমতি না থাকলেও ব্ল্যাড ব্যাংক স্থাপন, রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, বিনা কারণে রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে টাকা আদায় করার দায়ে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ডা. গাজী মিজানুর রহমানসহ পাঁচজনকে ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ড পাওয়া অন্যরা হলেন হাসপাতালের চিকিৎসক এ বি এম মাহবুবুল হক, সুভাষ কুমার সাহা, হারুণ অর রশিদ ও জেমস তরুণ।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে ডেল্টা ফার্মেসি মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় প্রতিষ্ঠানের মালিক নাসির উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব ৬-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম জানান, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভর্তির আগে বলা হয় তিন হাজার টাকা খরচ হবে। ভর্তির পর ভর্তি ফি তিন হাজার, সার্ভিস চার্জ তিন হাজার, আবার ডাক্তার ফি তিন হাজারসহ মোট নয় হাজার টাকা নেওয়া হয়। এ ছাড়া বিনা প্রয়োজনে আইসিইউতে রেখে রোগীদের কাছ থেকে অর্থ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন পরীক্ষার রিপোর্টে চিকিৎসকদের আগাম স্বাক্ষর নেওয়ার প্রমাণপত্র পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host