শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

সাভার মডেল থানার উদ্যোগে বিট পুলিশিং বৈঠক অনুষ্ঠিত।

সাভার মডেল থানার উদ্যোগে বিট পুলিশিং বৈঠক অনুষ্ঠিত,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

মাদক জঙ্গিবাদ সহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয়ে বিট পুলিশিং সংক্রান্ত উঠান বৈঠক আয়োজন করেছে সাভার মডেল থানা পুলিশ।

গতকাল শনিবার (১৯শে জুন) বিকাল ৪টায় সাভার মডেল থানাধীন ১নং বিটের বাড্ডা ভাটপাড়া এলাকায় এ বিট পুলিশিং বৈঠক অনুষ্ঠিত হয়।
সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহম্মেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জনাব কাজী মাইনুল ইসলাম (পিপিএম) উপস্থিত থেকে বিট পুলিশিং কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ১নং বিটের ইনচার্জ এসআই(নিঃ)/ এম. ইমরান হোসেন, স্থানীয় মন্দির কমিটির পক্ষ থেকে অসিত কুমার মন্ডল, এরশাদুর রহমান, আতাউর রহমান, স্কুল শিক্ষক রহিম ফেরদৌস, সাংবাদিক তোফা সানি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে বক্তারা সকলে বিট পুলিশিং কার্যক্রম সফল করার মাধ্যমে মাদকসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host