বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

লকডাউনের ৫ম দিনে কেরানীগঞ্জে ২০ জনকে জেল-জরিমানা

লকডাউনের ৫ম দিনে কেরানীগঞ্জে ২০ জনকে জেল-জরিমানা।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

আগামী ১৪ জুলাই পর্যন্ত বেড়েছে দেশে চলমান লকডাউন। এদিকে ৭ দিনের কঠোর লকডাউনের ৫ম দিনে অবৈধ ভাবে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, অপ্রোয়জনে ঘর থেকে বের হওয়া মানুষ ও যানবাহনের বিরুদ্ধে আজও কেরানীগঞ্জে সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে।

এসময় ৩ জনকে সাতদিন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড এবং ১৭ জনকে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ৫ জুলাই (সোমবার) কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের জেল-জরিমানা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ। এসময় তার সাথে ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল।

অন্যদিকে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সালাম মিয়া ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে পুলিশও আলাদাভাবে অভিযান পরিচালনা করেন। এসময় তারা রাস্তাঘাটে অযথা বের হওয়া গাড়ী,বাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণে তৎপর ছিলেন।

সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, আইন মানুন,বাসায় নিরাপদে থাকুন,লকডাউন কেমন হচ্ছে তা দেখতে আসার দরকার নেই,জেলে যাওয়ারও প্রয়োজন নেই।ভালো থাকুন,নিরাপদে থাকুন। সরকারি আদেশ বাস্তবায়নে উপজেলা
প্রশাসন, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ,
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টিম মাঠে আছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host