সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে ইয়াবাসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে ইয়াবাসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৫,৩০০/- (পনের হাজার তিনশত) টাকা মূল্যের ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আল আমিন (৩১), ২। মোঃ জিসান (২২) ও ৩। মোঃ সাব্বির (১৯) বলে জানা যায়।

এছাড়া গতকাল ১৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন তিন দোকান বাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯৪,২০০/- (চুরানব্বই হাজার দুইশত) টাকা মূল্যের ৩১৪ (তিনশত চৌদ্দ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রুকু শেখ (২৭) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জ ও শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host