বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

র‌্যাব-১০ এর অভিযান প্যাথোডিন ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক।

র‌্যাব-১০ এর অভিযানে ঢাকার ডেমরা ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে প্যাথোডিন ও ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অদ্য ১৯ অক্টোবর ২০২১  তারিখ আনুমানিক ২:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন ইসলামনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১২০ (একশত বিশ) পিস প্যাথিডিনসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ আরিফ শেখ (২৬) ও ২।  দিষা বেগম (২২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ- ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া গত ১৮ অক্টোবর ২০২১ তারিখ আনুমানিক ৭:৩৫ ঘটিকায় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১০১ (একশত এক) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নাহিদ কাশেম (২৭) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ডেমরা ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্যাথোডিন ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host