মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

র‌্যাব-১০ এর অভিযানে ঢাকার কেরানীগঞ্জ এলাকা হতে ৪০ কেজি সোডিয়াম হাইড্রোসালফাইটসহ ০১ জন গ্রেফতার।

র‌্যাব-১০ এর অভিযানে ঢাকার কেরানীগঞ্জ এলাকা হতে ৪০ কেজি সোডিয়াম হাইড্রোসালফাইটসহ ০১ জন গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

গতকাল নভেম্বর ২০২২ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৮০,০০০/- (আশি হাজার) টাকা মূল্যের ৪০ (চল্লিশ) কেজি অনুমোদন বিহীন সোডিয়াম হাইড্রোসালফাইট পাউডারসহ ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রায়হান (২১) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সোডিয়াম হাইড্রোসালফাইট পাউডার পচনশীল পন্য ও খাদ্যসামগ্রীতে ফরমালিন হিসেবে ব্যবহার করিলে দীর্ঘদিন যাবৎ পচনশীল পন্য ও খাদ্যদ্রব্য সতেজ রেখে ক্রেতাদের আকৃষ্ট করা যায়। একারনে গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের নিকট অবৈধভাবে সোডিয়াম হাইড্রোসালফাইট পাউডার বিক্রয় করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host