বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

মি. বাংলাদেশ বডি বিল্ডার২০২২ এর প্রথম স্থান অর্জন করেছেন কেরানীগঞ্জ এর কৃতিসন্তান মোঃ তানভীর ইসলাম।

 

 

বাংলাদেশ বডি বিল্ডার ফেডারেশন মি. বাংলাদেশ ২০২২ এর প্রথম স্থান অর্জন করেছেন কেরানীগঞ্জ এর কৃতিসন্তান মোঃ তানভীর ইসলাম।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

বাংলাদেশ বডি বিল্ডার ফেডারেশন আয়োজিত মি. বাংলাদেশ ২০২২ প্রতিযোগিতায় প্রায় ৩০জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন। কেরানীগঞ্জের কৃতী সন্তান মোহাম্মদ তানভীর ইসলাম। তিনি কেরানীগঞ্জ মডেল থানার বন্ডক ডাকপাড়া এলাকার বাসিন্দা।মোহাম্মদ তাজুল ইসলাম এর পুত্র।

মাত্র ২১ বছর বয়সেই এই সাফল্যের অধিকারী হলেন তানভির ইসলাম। ভবিষ্যতে তার সাফল্য কামনা করে শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (NOC) মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানে গ্লোবাল কোম্পানির চেয়ারম্যান নাফিসুর রহমান, প্রথম পুরস্কারের শিরোপা ও নগদ অর্থ, তানভীর ও তার মা সীমা বেগমের হাতে তুলে দেন।

তানভীর ইসলামের বড় ভাই এমিলী জানায়, ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি অন্যরকম আকর্ষণ ছিল তানভীরের, তবে অন্যান্য খেলাধুলার চেয়ে বডি বিল্ডিংয়ের প্রতি টান ছিল একটু বেশি। নিজেকে স্মার্ট ও ফিট রাখতে সব সময় পছন্দ করতেন তিনি। শখের বসে বডি বিল্ডিংয়ে নাম লেখালেও ২০১৮ সালে জাতীয়ভাবে প্রতিযোগিতায় অংশ নিতে নিজেকে তৈরি করতে শুরু করে তানভীর।

পরে ২০২০ সালে মিস্টার বাংলাদেশ শরীর গঠন প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করে ১০ নাম্বার স্থান অর্জন করেন। পরবর্তীতে তানভীর ২০২১সালে মিস্টার বাংলাদেশের তৃতীয় স্থান অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host