মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় এই পযন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার উদ্ধারের কাজ অব্যহত

বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায়
এই পযন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার
উদ্ধারের কাজ অব্যহত
শামীম আহম্মেদ
বুড়িগঙ্গা নদীর শ্যামবাজার ফরাশগঞ্জ এলাকায় দেড়শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত নারী ও শিশুসহ ৩৫ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধার কর্মে নিয়োজিত ডুবুরিদল। এছাড়া আরও অনেক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন কোষ্টগার্ড, নৌ-পুলিশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জানাযায়, গত কাল সোমবার সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ কাঠপট্টি থেকে প্রায় দেড়শতাধিক যাত্রী নিয়ে ঢাকায় আসছিলো এমভি মনির্ং বার্ড নামের একটি যাত্রীবাহী লঞ্চ। লঞ্চটি ঢাকা সদর ঘাটের কাছাকাছি শ্যামবাজার বরাবর আসলে ফরাশগঞ্জ ঘাট সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় থেকে ময়ূরীরী-২ নামক আরেকটি লঞ্চ সামনের দিক দিয়ে ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এতে এ পর্যন্ত ৩৫জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধার কাজে নিয়োজিত ডুবুরি দল। এছাড়া বেশ কয়েকজন যাত্রী সাতরে উপরে উঠে গেছে বলেও জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিতরা।
উদ্ধারকৃতদের মধ্যে ২২জন পুরুষ ৮জন নারী ও ৫ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন । সোমবার বেলা সোয়া ১২টার দিকে ঘটনাস্থল থেকে তিনি এমন তথ্য নিশ্চিত করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন ওই লঞ্চে। এরমধ্যে নিখোঁজ হয়ে যান প্রায় ৬০- ৭০ জন। তা থেকে এরইমধ্যে ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host