শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বিএনপির সাথে বাংলাদেশ লেবার পার্টির ৬ সদস্যদের প্রতিনিধি দলের বৈঠক

বিএনপির সাথে বাংলাদেশ লেবার পার্টির ৬ সদস্যদের প্রতিনিধি দলের বৈঠক।
—————————
নিজস্ব প্রতিবেদক :গতকাল বুধবার রাতে গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সাথে বাংলাদেশ লেবার পার্টির ৬ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান -এর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যরা হলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মাহবুবুর রহমান খালেদ, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

সভায় শেষে ডা. ইরান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে গঠিত অন্তর্বতী সরকারকে গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল সমুহের সংলাপ আয়োজন করে রোডম্যাপ তৈরি, ভারতীয় পানি আগ্রাসনে সৃষ্ট বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করনীয় বিষয়ে বিশদ আলোচনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host