বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

প্রিয় ঢাকা ৭ আসনবাসী আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি।

প্রিয় ঢাকা ৭ আসনবাসী
আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের কনিষ্ট সহদোর। জীবনের বুঝার মত জ্ঞান হওয়ার পর থেকেই বিএনপি ও দেশমাতা বেগম খালেদা জিয়ার স্নেহের মধ্য দিয়েই বড় হয়েছি। তার আদর্শিক শিক্ষা ও রাজনৈতিক দূরদর্শিতায় আমি, আমরা সমগ্র দেশবাসী কৃতজ্ঞ।

দেশমাতা বেগম খালেদা জিয়া (জন্ম: ১৫ আগস্ট ১৯৪৫) একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও দলনেত্রী, যা তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।

১৯৭১ সাল থেকে সবাই নিজ স্বার্থে পালিয়ে গেলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশমাতা বেগম জিয়া তার দেশ ও দেশের সূর্য সন্তানদের আগলে রেখেছিলেন মা বাবার মতন। একজন পুত্রবধু থেকে তিলে তিলে দেশের মানুষের জন্যে নিজেকে বিলিয়ে দেয়ার যে আপষহীন মন মানষিকতা তা তাকে নিয়েছে সর্বউচ্চতায়।

১৯৭১ থেকে, বাকশাল, স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা, ছোট ছেলে আরাফাত রহমান কোকো কে হত্যা, ৯০ পূর্ববর্তী কালীন সময়ে হাসিনা পালালেও তিনি পালাননি, ১/১১ তেও ছিলেন দেশপ্রেমে সোচ্চার। আপষ করেন নাই সেনাবাহিনী বা কোন ইন্ডিয়ান দালালসাথে।

তার বড় ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মেরে মেরুদণ্ড ভাঙলেও সে তার দেশের জনগনের কল্যাণে। তার অবস্থান থেকে সরে আসেনি।
আওয়ামীলীগের সময় ৭৬ হাজার বন্দী কারাগারে তাকে ৭ বছর সীমাহীন নির্যাতন তাকে পারেনি দূর্বল করতে।

আমাদের দল মত নির্বিশেষে সবার প্রিয় নেত্রী দেশমাতা বেগম জিয়া আজ বড়ই অসুস্থ।

আমি শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের সহদোর ও বিএনপির এক নগন্য কর্মি হিসেবে সবার কাছে দেশমাতা বেগম জিয়ার জন্যে দোয়া চাচ্ছি। তার সাথে সমগ্র দেশ তথা ঢাকা ৭ আসনের ধানের শীষের একজন মনোনয়ন প্রার্থী হিসেবে কাছে সবিনয়ে অনুরোধ করছি এই যে, দেশের সকল মসজিদে দেশমাতা বেগম জিয়ার সুস্থতার জন্যে দোয়ার আয়োজন করবেন যে যার অবস্থান থেকে।

মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে দ্রুত আরোগ্য ও সুস্থতা দান করুন।

আমীন

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host