সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক। ১০ গ্রাম হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার। সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দক্ষিণ কেরানীগঞ্জের শুভ্যাঢা–চুনকুটিয়া হাবিব নগরে রাস্তা উঁচু করায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী বুদ্ধিপ্রতিবন্ধী এতিম নজির আহমদের সম্পত্তি রক্ষায় মিথ্যা মামলার বিরুদ্ধে সরজমিন তদন্ত ও সাক্ষ্যগ্রহণের আহ্বান ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান।

নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার।

নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক,
ঢাকা: ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন বাহ্রা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি গোয়েন্দা শাখা (দক্ষিণ)।

রোববার (৯ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত নবাবগঞ্জ থানাধীন চকবাহ্রা এলাকার সেন্টু মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালিত হয়।

ঢাকা জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ)-এর সাব-ইন্সপেক্টর মোঃ মহরম আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মোঃ নিশাত (২৬), পিতা মোঃ সেন্টু, মাতা কৌহিনুর বেগম, সাং-বাহ্রা, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা এবং মোঃ সিয়াম দেওয়ান (২১), পিতা মোঃ কামরুল দেওয়ান, মাতা সোনিয়া বেগম, সাং-আন্দারকোটা, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা।

অভিযানকালে তাদের কাছ থেকে পৃথক দুটি সাদা পলিথিনে মোড়ানো মোট ৪০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ৪ গ্রাম বলে জানানো হয়েছে। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবাবগঞ্জ থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host