শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ১০২.৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ জন। কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ১৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন। কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই সদস্য গ্রেপ্তার। কেরানীগঞ্জে যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে ঝটিকা অভিযান। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার। কেরানীগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। কেরানীগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইল গ্রেপ্তার।

দক্ষিণ কেরানীগঞ্জে ১০২.৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ জন।

দক্ষিণ কেরানীগঞ্জে ১০২.৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ জন।

কেরানীগঞ্জ সংবাদদাতা:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১০২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মো. সালাউদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। অভিযানে ১০২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে এসআরবি।

গ্রেপ্তার সালাউদ্দিন দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ী কবরস্থানের পাশের এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ইয়ামিন।

এসআরবি-১০ জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host