বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকা জেলা কালেক্টর সহকারীদের কর্মবিরতি পালন

ঢাকা জেলা কালেক্টর সহকারীদের কর্মবিরতি পালন
শামীম আহম্মেদ .
পদবী পরিবর্তন ও উন্নয়নের দাবীতে সারাদেশের ন্যায় পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেছেন ঢাকা জেলা কালেক্টর সহকারী সমিতি। এ উপলক্ষে আজ ১৫ নভেম্বর রবিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় মাঠে এক আলোচনা সভা ও র‌্যালীরও আয়োজন করে সংগঠনটির নেতৃবৃন্দ। বাংলাদেশ কালেক্টরেট সমিতির মহাসচিব ও ঢাকা জেলা কালেক্টরেট সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুকবুলুর রহমান, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবীর, সদস্য মোঃ মজিরুল হক, অর্থ সম্পাদক খন্দকার নাজমুল আলম প্রমূখ। বক্তরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে আজ থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত দাবী আদায় না হলে কর্ম বিরতি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় এর চারদিকে একটি র‌্যালী করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host