সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

জাতীয় শোকদিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের, দোয়া, মিলাদ মাহফিল ও গরীবের মাঝে খাবার বিতরণ

জাতীয় শোকদিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের, দোয়া, মিলাদ মাহফিল ও গরীবের মাঝে খাবার বিতরণ।

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে । আজ ৩১ আগস্ট সোমবার কেরানীগঞ্জ উপজেলার সরকারি ইস্পাহানী কলেজ মাঠে এ দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ মডেল থানা যুনলীগের আহবায়ক ভিপি মনির হোসেন মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন খোকন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, ঢাকা জেলা পরিষদের সদস্যা শিলারা ইসলাম, রোহিতপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযুদ্ধা আব্দুল আলী, লিটন চেয়ারম্যান, তাহের আলী চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য সোলাইমান জামান, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এম এ এইচ আবিদ, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সরকারি ইস্পাহানি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহজালাল অপু, যুবলীগ নেতা নাসির, সুজন, আমির খসরুসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহাম্মেদ বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যাদের খুন করে কিছু মীর জাফর বাঙালী জাতীকে কলংকিত করেছে। সেদিন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেছেন বলেই আজ আপনারা আমরা ক্ষমতায়। ১৯৮১ সালে জননেত্রী শেখ হাসিনা আসছে বলেই আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হতে পেরেছে। বারবার ক্ষমতায় আসতে পেরেছে। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের খুন করেই তারা বসে থাকেনি। বিএনপি জামাত ক্ষমতায় এসে ২০০৪ সালে শোকের মাস আগস্টকেই বেছে নিয়েছিলো তাদের কার্যসিদ্ধি করার জন্য। বহু হতাহতের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বেঁচে গেলেও ষড়যন্ত্র হচ্ছে প্রতিনিয়ত, অ্যামেরিকা, লন্ডন, দুবাই, সৌদি আরবে বসে ফেইজবুকের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। অনেকে আবার প্রগতিশীলের লেবাস পড়ে চলে, আসলে তারা জামাত-বিএনপির এজেন্ট।তাই নিজেরা নিজেদের মধ্যে দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্ষমতায় গা ভাসিয়ে চললে হবেনা, চোখ কান খোলা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরনে মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।পরে গনভোজ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host