শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি দক্ষিণের একটি দল।
ডিবি দক্ষিণের তথ্যমতে, বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ভোর ৪টা ৫ মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ সাকিনের কালিগঞ্জ বয়েজ ক্লাব এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় এসআই মো. আব্দুস শাফিউল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাবুল আকন নামে ৬১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাবুল আকনের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানার মুছা মান্ডার এলাকায়। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি দক্ষিণ।