মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ১৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

কেরানীগঞ্জে ১৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে চুরি হওয়া ১৫টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

আজ দুপুর ১২টায় কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। শাহাবুদ্দিন কবীর জানান, গত ১৯ জুলাই কেরানীগঞ্জের মডেল থানার জিনজিরা গোলজারবাগ এলাকায় জলিল উদ্দিন সরদার নামে এক ব্যাক্তির মোটর সাইকেল চুরি হয়। পরে তিনি মডেল থানায় চুরি মামলা দায়ের করেন। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মামুন অর রশীদের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকস টিম । এসআই আজাদ, এস আই অলক, এসআই ইমরান তারা
তথ্য প্রযুক্তির ব্যবহার করে তদন্ত কার্যক্রম শুরু করে। মামলাটি তদন্ত করতে গিয়ে তারা বুঝতে পারে ঐ মোটরসাইকেল চুরির পিছনে বড় একটি চোর চক্রের সিন্ডিকেট কাজ করছে । এরপর মডেল থানার রসুলপুর এলাকা থেকে ঐ চোরাই মোটরসাইকেলসহ রাজিবকে আটক করে। আসামীকে ব্যাপক জিঞ্জাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী এই চক্রের বাকি দুই সদস্য,
মোঃ দিদার মোঃ রাসেল কে আটক করা হয়।
তিনি আরও বলেন, আসামী রাজিব বিভিন্ন জেলার চোর চক্রের কাছ থেকে মোটর সাইকেল চুরি করে রং আকার আকৃতি পরিবর্তন করে ফেসবুক এ বর্ডার ক্রস নামে চোরাইবাইকগুলো বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে দেয়। মডেল থানার চড়াইলে মোটর সাইকেল মজুদ রাখার জন্য তার একটা গ্যারেজ রয়েছে। বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি করে সে এই গ্যারেজে রাখে। পরে গ্যারেজে অভিযান পরিচালনা করে ১৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় চোরাই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলামান।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host