বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে রাত ১১টা ৩৫ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন মনু ব্যাপারীর ঢাল এলাকার শহীদ স্মৃতিসৌধের পূর্ব পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর এসআই ইয়াকুব আলীর নেতৃত্বে এবং এসআই শংকর চন্দ্র সরকারসহ একটি দল অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—শরীয়তপুরের ডামুড্যা থানার শিঁদুরগুড়া এলাকার মৃত ফারুক শেখের ছেলে মো. সাঈদ শেখ (২৯) এবং কেরানীগঞ্জের কোনাখোলা এলাকার মৃত শহিদের ছেলে মো. সাজ্জাদ (২৩)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।