রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ এসি মিস্ত্রি নিহত

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ এসি মিস্ত্রি নিহত
ইমরান হোসেন ইমু.
রাজধানীর কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অখিল ঢালী (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই অরুপ ঢালী (৪৬) আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় দক্ষিন কেরানীগঞ্জের জিনজিরা-নবাবগঞ্জ-দোহার সড়কের কোনাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি দক্ষিন কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের বড়বাস্তা গ্রামে। তারা দুই ভাই পেশায় এসি মিস্ত্রি।
এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত অখিল ঢালী ও তার ছোট ভাই অরুপ ঢালী সকালে বাড়ি থেকে বের হয়ে একটি ইঞ্জিন চালিত রিকশায় চড়ে কাজের উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের রিকশাটি কোনখোলা এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে আসা সাগর বিল্ডার্স কোম্পানির একটি ট্রাক তাদের রিকশাটি ধাক্কা দেয়। এতে তারা দুই ভাই রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, বড় ভাই অখিল ঢালীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন ।।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host