শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কেরানীগঞ্জে অনুষ্ঠিত হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কেরানীগঞ্জে অনুষ্ঠিত হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

কেরানীগঞ্জ সংবাদদাতা।

ঢাকার কেরানীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের কদমতলী লায়ন মার্কেটের সামনে বিএনপির ধানের শীষের সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফাতেমা বেগম জামে মসজিদের খতিব মুফতি হাবিবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এলাকার বিএনপি নেতা ও দক্ষিন কেরানীগঞ্জ থানার যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল সিকদার।

এসময় বক্তব্যে মোঃ কামাল সিকদার বলেন, “আমরা কেউ হিংসার রাজনীতি করবো না। আমরা সবাই বিএনপিকে ভালোবাসবো এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবো। সবার সহযোগিতায় যেন বিএনপি আবার ক্ষমতায় আসতে পারে, সে জন্য আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করবো। আমরা কেউ নিজেরা হিংসা করবো না এবং জনাব তারেক রহমানের নির্দেশ মেনে চলবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ লিটন, মোঃ হাসান, মোঃ কখন, মোঃ আলমগীর, মোঃ রুবেল হোসেন, মোঃ আল-আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host