বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে শুভাঢ্যা ৮ নং ওয়ার্ডের আপেল মার্কা সমর্থক শাওনের নেতৃত্বে ফুটবলের প্রার্থী ওহেদুজ্জামানের উপর হামলা, আহত ৭

কেরানীগঞ্জে শুভাঢ্যা ৮ নং ওয়ার্ড আপেল মার্কা সমর্থক শাওনের নেতৃত্বে ফুটবলের
প্রার্থী ওহেদুজ্জামানের উপর হামলা, আহত ৭,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ শুভাঢ্যা ০৮নং ওয়ার্ড প্রার্থী হাজি মোঃ ওহেদুজ্জামান এর ফুটবল মার্কার সমর্থকে উপর হামলা চালিয়েছেন আলমগীর হোসেন এর আপেল মার্কা সমর্থক শাওন(২৭) গ্রুপ।
এ বিষয় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রার্থীর ছোট ভাই সাইদুজ্জামান ।
আজ শুক্রবার সকালে হাজি মোঃ ওহেদুজ্জামান এর ফুটবল মার্কার সমার্থক ও প্রার্থী ওহেদুজ্জামান ভোট চেয়ে বাসায় আসার পথে এ হামলা করা হয়। আপেল মার্কা সমর্থক শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে শাওন (২৭)নেতৃত্বে ৪০/৫০ জন লাঠি সোটা হকিস্টিক, দেশিয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ইকুরিয়া বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওত পেতে দাড়িয়ে ছিল কিছু না বলেই এলোপাতাড়ি পেটানো ও হামলা চালায়। কিছু না বুঝতেই না পেরে ফুটবল মার্কা সমর্থকরা তাদের দাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এসময় ফুটবল মার্কা ৭/৮ সমর্থক আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতরা হলেন, হাজি মোঃ হায়াতুজ্জামান, বিশাল, ডাঃ আবদুল্লাহ, হানিফুজ্জামান, মজিবর, রেজয়ানসহ অনেকে।

এবিষয় ০৮ নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী হাজি মোঃ ওহেদুজ্জামান বলেন, আমি ও আমার সমর্থকরা ভোটারদের নিকট ভোট চেয়ে শোডাউন দিয়ে ফেরার পথে আমাকে হত্যার উদ্দেশ্য আমার ও সমর্থকদের উপর হামলা চালায়। আপেল মার্কার সমর্থক শাওন গ্রুপের সদস্যরা। আমি একটু পিছনে থাকার কারনে আমি অল্পের জন্য বেচে যাই। জানতে পেরেছি শাওন, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শুক্কুরের ছেলে। তিনি বলেন, নির্বাচনের আর মাত্র দু’দিন বাকি আমার নির্বাচন বানচাল করার জন্য এ হামলা চালানো হয়েছে। এ হামলার বিষয় আমার ছোট ভাই একটি অভিযোগ দায়ের করেছেন আমি এর সুষ্ঠু বিচার চাই। আর দুষিদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি।

এ হামলার বিষয় দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, হামলার বিষয় আমি শোনার সাথে সাথে ফোর্স পাঠিয়েছি।
প্রার্থীর ভাই সাইদুজ্জামান বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। যারা এ হামলা করেছে তাদের আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host