মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে শিক্ষিকা স্ত্রীকে খুন করে স্বামী পলাতক।

কেরানীগঞ্জে শিক্ষিকা স্ত্রীকে খুন করে স্বামী পলাতক।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জে চঞ্চলা বিশ্বাস (৩৩) নামের এক স্কুলশিক্ষিকাকে খুন করে লাশ রেখে স্বামী পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী মডেল টাউন এলাকার জনি বেপারির মালিকানাধীন বেপারি ভিলার অষ্টম তলার একটি ফ্ল্যাট থেকে দরজার তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।

চঞ্চলা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মাশালিয়া গ্রামের সুবোল বিশ্বাসের মেয়ে এবং কেরানীগঞ্জের কদমতলী মডেল টাউন এলাকার টাইমস্ কিন্ডারগার্টেন স্কুলের সাবেক শিক্ষিকা ছিলেন। তার স্বামী বিপ্লব সমাদ্দার ওষুধ ব্যবসায়ী। হত্যার পর একটি চিরকুট লিখে লাশ কাপড় দিয়ে ঢেকে রেখে ফ্ল্যাটের দরজা বন্ধ করে পালিয়েছেন তিনি।

বাড়ির কেয়ারটেকার নুর ইসলাম জানান, প্রতিদিনের মতো অষ্টম তলার ভাড়াটিয়া বিপ্লব ওষুধের ব্যাগপত্র নিয়ে সকাল সাড়ে দশটার দিকে গেট দিয়ে বেরিয়ে যান। তিনি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে বিপ্লব কোনো কথা না বলে দ্রুতই চলে যান। দুপুরের দিকে এক মহিলা এসে জানান, অষ্টম তলার ভাড়াটিয়ার স্বামী তাকে ফোন করে জানিয়েছেন, ঘরে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনা বাড়ির মালিককে জানালে তিনি পুলিশকে অবহিত করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মামুন অর রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host