মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে লিজের জমি বিক্রির অভিযাগ উঠেছে ভুমিদস্যু একটি চক্রের বিরুদ্ধে। জমি বিক্রিতে বাধা দেয়ায় ইজারাদারদের মামলা

কেরানীগঞ্জে লিজের জমি বিক্রির অভিযোগ
ইজারাদারকে মামলা দিয়ে হয়রানী।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জে লিজের জমি বিক্রির অভিযাগ উঠেছে ভুমিদস্যু একটি চক্রের বিরুদ্ধে। জমি বিক্রিতে বাধা দেয়ায় ইজারাদারদের মামলা দিয়ে হয়রানী করছে চক্রটি। রোববার বিকালে কোনাখোলা এলাকায় নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মলনে এসব অভিযাগ করেন ভুক্তভোগী ইজারাদার জয়নাল আবেদীন।

লিখিত বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, কেরানীগঞ্জ মডেল থানাধীন বোয়ালী মৌজার সিএস খতিয়ান ৪৯৫, ১৪৫, ৬৪৬, ৫১৬ দাগ নং যথাক্রম ১৩৪, ১৩২, ৮৯, ৮৪ মোট ৮০ শতাংশ ‘ক তালিকা’র ভুমি আমি দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে ভোগদখল করছি এবং নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করছি।

কিন্তু সম্প্রতি এসএম কামালের নেতৃত্বে একটি ভূমিদস্যু চক্র আমার ইজারার জমিসহ আরও দুই ব্যক্তির (মনির হাসান ও মো: আলী) ইজারাকৃত জমি দখলের পায়তারা করছে। ইতিমধ্যে আমার ইজারাকৃত ৬৪৬ খতিয়ানের ৮৯ দাগের কিছু জমি ভূয়া দলিলের মাধ্যমে অন্য লাকের কাছে বিক্রি করেছে। একইভাবে চক্রটি মো: আলীর ইজারাকৃত (খতিয়ান নং ১৪৫ দাগ নং ১৩২) জমিও ভূয়া কাগজপত্রের মাধ্যম বিক্রি করেছে।


জয়নাল আবেদীন আরও বলন, সরকারি লিজের জমি বিক্রিতে বাধা দেয়ায় এসএম কামালের নির্দশে তার ভাগিনা রাজু লিজ গ্রহিতা ৩ জনসহ আত্মীয় স্বজনের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দেয়। এরপর চক্রটির পক্ষ হুমায়ুন নামে এক ব্যক্তি একইভাবে তাদের বিরুদ্ধে আরও একটি মারধরের মিথ্যা মামলা করেছে। লিজ গ্রহিতা ৩ জনর মধ্যে মনির হোসেন দুই বছর ধরে মালেশিয়া প্রবাসী। অথচ এসএস কামালের ভাগনে রাজুর দায়েরকৃত চাঁদাবাজির মামলায় তাকেও আসামী করা হয়েছে। সরকারি জমি রক্ষা করতে গিয়ে আমরা ভূমিদস্যু চক্রটির রোষানলে পড়ে নানাভাবে হয়রানীর শিকার হচ্ছি।
এবিষয়ে এসএম কামালের বক্তব্য পাওয়া যায়নি। তবে কেরানীগঞ্জের এসিল্যান্ড (মডেল থানা সার্কেল) আব্দুল্লাহ আল রনি বলেন, লিজের জমি বিক্রি করা যায় না। লিজের জমি বিক্রি হয়েছে মর্মে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

, কেরানীগঞ্জ, ঢাকা।
২৯.০৫.২০২২

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host