মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে লরি ও সিএনজি সংঘর্ষে পাঁচজন নিহত, আহত ১

কেরানীগঞ্জে লরি ও সিএনজি সংঘর্ষে পাঁচজন নিহত, আহত ১।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জে ঢাকা মাওয়া হাইওয়েতে মাটি কাটার ভেকু(এক্সক্লেভেটর) বাহি একটি লরির সাথে যাত্রীবাহী সিএনজি সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত এবং গুরুতর আহত একজনকে মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘুরিয়া সিএনজি স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, লরি গাড়িটি তেঘুরিয়া স্ট্যান্ড থেকে বামে বাঁক নেয়ার সময় দ্রুতগামী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। ঘাতক লরিটিকে আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host