মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে রমজান মাস ও ঈদকে সামনে রেখে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কেরানীগঞ্জে রমজান মাস ও ঈদকে সামনে রেখে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে কেরানীগঞ্জে পরিবহন মালিক, শ্রমিকদের নিয়ে ঢাকা জেলা পুলিশের উর্ধতন অফিসারদের সাথে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার কদমতলী গোল চত্ত্বর জেলা ট্রাফিক কার্যালয় ও ঘাটারচর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যানজট ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়। এবং পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টরা বিভিন্ন ইস্যুতে মতামত ব্যক্ত করে দিকনির্দেশিনামূলক বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) মোঃ হুমায়ুন কবীর, বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ আব্দুল্লাহিল কাফী পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানিগঞ্জ সার্কেল) মোঃ শাহাবুদ্দিন কবীর।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছালাম মিয়া পিপিএম, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক ইনচার্জ পীযুষ বাবু প্রমুখ।

আইনশৃঙ্খলা মতবিনিময় সভায় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন,” সুগন্ধা , প্রজাপতি, বিআরটিসি ও নগর পরিবহনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, কর্মচারীসহ ৪ শতাদিক মানুষ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host