মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে ঝটিকা অভিযান। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার। কেরানীগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। কেরানীগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইল গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি দক্ষিণের নতুন ওসি আশফাক রাগীব হাসান। মাকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শৈলকুপার শিক্ষিকার মৃত্যু। ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় র‌্যাব-১০ এর বিশেষ অভিযান: প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা বাজার মূল্যের ৪৫৩ পিস ইয়াবাসহ পেশাদার ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জে যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে ঝটিকা অভিযান।

কেরানীগঞ্জে যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে ঝটিকা অভিযান।

কেরানীগঞ্জ সংবাদদাতা।

যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ফুটপাত ও সড়কের অংশ দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা জেলা পুলিশ সুপার। এই সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা বিভিন্ন অবৈধ স্থাপনা, দোকানপাট ও সিএনজি স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। লায়ন্স শপিংয়ের সামনে থেকে কদমতলী গোলচত্বর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানকালে ফুটপাত ও সড়কের ওপর বসানো দোকানপাট ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সড়কের ওপর থাকা সিএনজি স্ট্যান্ডও সরিয়ে দিয়ে যান চলাচলের পথ উন্মুক্ত করা হয়। ভবিষ্যতে ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা কিংবা কোনো ধরনের স্থাপনা না বসাতে সংশ্লিষ্টদের সতর্ক করে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ অভিযান চালানো হচ্ছে। সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, তিনি যেই হোন না কেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘আমরা সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাই। তাই তাঁদের কোনো দুর্ভোগ মেনে নেওয়া হবে না।’

অভিযানে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক দক্ষিণ) তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন (দক্ষিণ) শহিদুল আলম,
ঢাকা জেলা ডিবি দক্ষিণের  ওসি আশফাক রাগীব হাসান। কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ থানা অফিসার ইনচার্জ সহ।
পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host