বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেট চক্রের সদস্য গাড়িসহ আটক

কেরানীগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেট চক্রের সদস্য গাড়িসহ আটক।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার কেরানীগঞ্জে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক সেজে চাঁদাবাজি করার সময় মনির (৩৫) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেট চক্রের সদস্যকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার (৯ জুলাই) বেলা ১১ টার দিকে রোহিতপুর ইউনিয়নের লাখিরচর মেইল গেইট এলাকায় চাঁদাবাজি করার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় তার সাথে থাকা অপর দুইজন দ্রুত সটকে পড়লে তাদের আটক করা সম্ভব হয়নি। তবে তাদের ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো ১৫-১৩৩৫) ও কিছু কাগজপত্র জব্দ করা হয়।

ভুক্তভোগী রিয়াজুল জানান, গতকাল এ চক্রটি তার ভাতের হোটেল হতে ৪০ হাজার টাকা জরিমানা হিসেবে আদায় করে। তার নিকট টাকা না থাকায় তিনি ঋণ করে এ টাকা প্রতারকদের পরিশোধ করেন।

অপর ভুক্তভোগী তাইজুল ইসলামও জানিয়েছেন, আজ সকালে তার মুদি দোকান হতে ২০ হাজার এবং অন্যান্য দোকানদারের কাছ থেকেও ২/৪ হাজার টাকা করে বহু টাকা পয়সা আদায় করে। এছাড়া নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী, লাখিরচর ব্রিজ এলাকায়ও তারা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে আসেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল। তিনি প্রতারককে ধরে পুলিশে সোপর্দ করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

তিনি জানান, ভবিষ্যতে এমন পরিস্থিতির সম্মুখীন হলে অবশ্যই দেখবেন আপনাদের পরিচিত কেউ সাথে আছে কিনা। সাধারণত স্থানীয় পুলিশ ও সরকারি লোকবল ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় না। আসামিসহ তাদের ব্যাবহৃত গাড়ীটিও থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host