বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল। বীরত্বপূর্ণ দায়িত্ব পালনে স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ১০২.৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ জন। কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ১৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন। কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই সদস্য গ্রেপ্তার।

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেরানীগঞ্জ সংবাদদাতা: মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা জাহিদুল ইসলাম খান-এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসান-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আপেল মাহমুদসহ ডিবির একটি দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালায়।

পুলিশ জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের কবুতরপাড়া এলাকার ইউনুস সরদারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আঃ মান্নান (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কবুতরপাড়া এলাকার মোঃ চাঁন মিয়ার ছেলে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা ডিবি দক্ষিণের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host