শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ০১ (এক) কেজি গাঁজা‘সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন এর নির্দেশনায়, জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় মোঃ রেজাউল করিম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ ইয়াকুব আলী এবং এসআই (নিরস্ত্র)/ শংকর চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৭/০৮/২০২৬ খ্রিঃ ১৭.৩০ ঘটিকায় কেরানীগঞ্জ মডেল থানাধীন মনু বেপারী ঢালস্থ শহীদ স্মৃতিসৌধ এর পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ হৃদয় মিয়া (৩২), পিতা-মৃত সেকান্দর আলী, মাতা-মোসাঃ জোসনা বেগম, সাং-চন্দনপুর, থানা-মনোহরদী, জেলা-নরসিংদী, এ/পি সাং-হলান বাজার (রত্না নেত্রীর বাড়ির ভাড়াটিয়া), থানা-দক্ষিণখান (উত্তরা), ডিএমপি- ঢাকা‘কে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।