বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করেন

কেরানীগঞ্জে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করেন,

কেরানীগঞ্জ সংবাদদাতা, মোঃ ইমরান হোসেন ইমু,,

ঢাকার কেরানীগঞ্জে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাছ ধরার কারেন্ট জাল আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার(১৯শে জানুয়ারী) দুপুরে উপজেলার আব্দুল্লাহপুরে ধলেশ্বরী ব্রীজের উপর মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে এই কারেন্ট জাল আটক করা হয়।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথের নেতৃত্বে ও নারায়নগঞ্জ জেলার কোষ্টগার্ডের
পাগলা স্টেশন কমান্ডার লেঃ আশমাদুল ইসলামের সহয়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিবহনের সময় একটি মিনি ট্রাকসহ এই জাল জব্দ করা হয়।এর বর্তমান বাজার মূল্য ৩ কোটি ১৯ লক্ষ টাকা, এসময় কারেন্ট জাল পরিবহন কাজে ব্যবহৃত গাড়ির চালক সোলায়মান জাফর (৪০) ও গাড়ির মালিক কামাল হোসেন (৪২) কে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল গুলো উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ধবংস করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী শরীফ হোসাইন খান জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের নেতৃত্বে ধলেশ্বরী ব্রীজের উপর মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৮ বস্তা কারেন্ট জালসহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়। তবে এ সময় মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host