বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর উদ্যোগ প্রতিবন্ধী দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পক্ষ থেকে ঢাকার কেরানীগঞ্জে শীতবস্ত্র (কম্বল) উপহার পেলেন প্রতিবন্ধী দুঃস্থ ও অসহায় আটশতাধিক শীতার্ত।

বৃহস্পতিবার (১৩জানুয়ারী) বিকেলে কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা মাঠে এ শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তৈয়বা মুসাররাত জাহা চৌধুরী (সভানেত্রী পুনাক)।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুনমুন আহসান, সমাজ কল্যান সম্পাদিকা তৌহিদা নুপুর, নাসিমা আমিন,, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর , কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জামান ,কেরানীগঞ্জ মডেল থানার ওসি তদন্ত খালেদুর রহমান, অপারেশন ওসি মোঃ আশিকুর রহমান, প্রমুখ।

অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শীতার্তদের মাঝে কম্বলগুলো বিতরণ করে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে পুনাকের প্রতি শীতার্তরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host