মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে নতুন সোনাকান্দা পশুর হাটের প্রধান আকর্ষনীয় ২৩ মন ওজনের সুলতান নামে এই গরু

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ রাজধানী ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার নতুন সোনাকান্দা পশুরহাটের প্রধান আকর্ষনীয় ২৩ মন ওজনের সুলতান সুলতান নামের এই বিশাল গরুটি নতুন সোনাকান্দা পশুর হাটে দেখা গেছে। ওজন প্রায় ১০০০ কেজি! যার দাম হাকা হচ্ছে ১০ লক্ষ টাকা ।
নিজ এলাকার হাটের আকর্ষণ বাড়াতে শহরে না নিয়ে গ্রামের হাট ‘নতুন সোনাকান্দা’ পশুর হাটেই গরুটি বিক্রির জন্য তুলেছেন নতুন সোনাকান্দা গ্রামের শাওকাত হোসেন। তিনি গরুটির দাম চাচ্ছেন ১০ লক্ষ টাকা। তবে ভালো ক্রেতা পেলে কমবেশি করে বিক্রি করে দিবেন সুলতানকে।
বিশাল আকৃতির ৫ বছর বয়সী সুলতানকে ৩ বছর ধরে লালনপালন করেছেন মালিক শাওকাত হোসেন। সম্পূর্ণ অর্গানিক পদ্ধুতিতে লালনপালন করা সুলতানকে দেখাশোনা দায়িত্বে রয়েছে ২ জন লোক, দূর থেকে দেখলে সুলতানকে দেখে মনে হবে বিশালাকৃতির মহিষ, লম্বা ও উচ্চতা মহিষের চেয়েও বড়, গরুটির নিচের অংশে সামান্য কিছু স্থান সাদা ছাড়া পুরোটাই কালো রঙয়ের।
সুলতানের খাবারের জন্য প্রতিদিন প্রায় হাজার খানেক টাকা ব্যয় হয়। সুলতানের খাবারের তালিকায় আছে ভেজানো ছোলা, গমের ভুসি এবং সবুজ কাঁচা ঘাস। ফ্যানের বাতাস গা ভাসিয়ে সুলতানি ভাব নিয়ে হাটের সবার আকর্ষণ কাড়ছেন অস্ট্রেলিয়ান জাতের এই ষাঁড়টি।
হাটের সার্বিক বিষয়ে হাটের পরিচালক হাজী সেলিম বলেন,গতবছরের চেয়ে গরুর সংখ্যা কম হলেও এবছর ভাল মানের গরু উঠেছে বাজারে। সুলতান নামের বড় আকারের গরুটি বাজারের আকর্ষণ বাড়িয়েছে। এছাড়াও আরো বিশাল বিশাল গরু উঠেছে হাটে। তিনি ক্রেতাদের উদ্দেশ্যে বলেন,আপনাদের সাধ্যের মধ্যে ভাল মানের গরু ক্রয় করতে চাইলে নতুন সোনাকান্দা পশুর হাটে চলে আসুন। আমাদের হাটে স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয়বিক্রয় হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host