বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ধর্ষণের শিকার ১২ বছর কিশোরী উদ্ধার, ধর্ষক পলাতক।

কেরানীগঞ্জে ধর্ষণের শিকার ১২ বছর কিশোরী                         উদ্ধার, ধর্ষক পলাতক।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার কেরানীগঞ্জে ১২ বছরের এক কিশোরীকে আটকে রেখে পাশবিক নির্যাতন চালাচ্ছে এমন

সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০। তবে র্্যাব ১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা থানা পুলিশকে ভিকটিমকে উদ্ধারের সহযোগিতা করেছে।
আজ (৪ঠা জুন) শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দ ডাকপাড়া জোড়া পুকুর পাড় মনির মেম্বার ভাড়াটিয়া বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। ধর্ষণের শিকার মেয়েটি চট্টগ্রামের পাহাড়তলী থানার জামান মিয়ার মেয়ে।
ধর্ষণের শিকার মেয়েটি জানায়, ঢাকার সদরঘাটের ভিক্টোরিয়া পার্ক এলাকায় পেশাদার ছিনতাইকারী টাইগার সিদ্দিকী মেয়েটিকে অস্ত্রের ভয় দেখিয়ে নিজ বাড়িতে তুলে এনে রাতভর ধর্ষণ করে। ধর্ষণে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও সুইচ গিয়ার চাকু দিয়ে বেশ কয়েকটি আঘাত করে আহত অবস্থায় ফেলে রাখে। সকালে পার্শ্ববর্তী বাসিন্দা চান মিয়া ও তার স্ত্রী মেয়েটিকে উদ্ধার করে নিজ ঘরে আশ্রয় দিয়ে স্থানীয় মুরুব্বীদের জানালে তারা র্্যাবকে অবহিত করে। পরবর্তীতে র্্যাব-১০,সিপিসি-২ এর একটি দল ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে। তবে এ ঘটনায় ধর্ষক টাইগার সিদ্দিক পলাতক রয়েছে তাকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চালাচ্ছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host