শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে তিন হাসপাতাল ও বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযানে, তিন লক্ষ বিশ হাজার টাকা জরিমানা। সাভারে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার গ্রেপ্তারের পর জামিনে মুক্তি!ফের মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম।

কেরানীগঞ্জে তিন হাসপাতাল ও বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযানে, তিন লক্ষ বিশ হাজার টাকা জরিমানা।

কেরানীগঞ্জে তিন হাসপাতাল ও বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযানে, তিন লক্ষ বিশ হাজার টাকা জরিমানা।

কেরানীগঞ্জ সংবাদদাতা।

অদ্য সকাল ১১ ঘটিকা হতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত পাঁচ ঘন্টা ব্যাপী কেরানীগঞ্জ উপজেলা চুনকুটিয়া, কদমতলী এর আশেপাশে বিভিন্ন হাসপাতাল ও ফার্মেসীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়, এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক।
উক্ত অভিযানে সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মোকাদ্দেস, জনাব মো: জাহিদুল ইসলাম, ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন, বিভাগীয় কার্যালয়, ঢাকা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ টিম।

অভিযান পরিচালনাকালে বিভিন্ন হাসপাতাল ও ফার্মেসীতে অনেক অনিয়ম ও অব্যবস্থাপনা দেখা যায়। তারমধ্যে ঝিলমিল হাসপাতালকে বিভিন্ন অনিয়মের কারণে ২ লাখ টাকা, রেজিয়া তালেব হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদউত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান সেম্পল ঔষধ রাখা এবং এন্টিবায়োটিক রেজিস্ট্রার সংরক্ষণ না করা সহ অন্যন্য কারনে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এ সূচনা ড্রাগ হাউজ চুনকুটিয়াকে ত্রিশ হাজার টাকা, এশিয়া মডেল ফার্মেসীকে বিশ হাজার টাকা এবং লাজ ফার্মা, কদমতলী শাখাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে অপমৃত্যু থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্রে অনেক অনিয়ম, অব্যবস্থাপনা ও পরিবেশগত সমস্যার অভিযোগ আসে এবং ফার্মেসীগুলোতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখাসহ অন্যান্য অভিযোগের কারণে এর অনেক অভিযান পরিচালনা করা হয়েছে। বর্তমানেও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরমধ্যে অনেক অনিয়ম বিষয় ফুটে উঠছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট, মোঃ উমর ফারুক আরো জানান যে কেরানীগঞ্জে নামে বেনামে অনেক হাসপাতাল যত্রতত্রভাবে গড়ে উঠেছে।চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। ঝিলমিল হাসপাতাল ও রেজিয়া তালেব হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডগুলো অপরিষ্কার-অপরিচ্ছন্ন এবং ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও সেখানে ডাক্তার ও নার্সের সংখ্যা কম, এবং অনেকের কাছ থেকে চিকিৎসার নামে অধিক মুনাফা হাতিয়ে নিচ্ছে বিষয়গুলো পরিলক্ষিত হয় । এসব কারণে প্রতিষ্ঠানগুলোকে অর্থদন্ড করা হয়।

তিনি আরও জানান কেরানীগঞ্জ উপজেলায় যত্রতত্রভাবে ও অনিয়ম-অব্যবস্থাপনা করে কোনো হাসপাতাল পরিচালনা করা যাবে না। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host