মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০৬ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। 

ঢাকার কেরাণীগঞ্জ এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০৬ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

মোঃ ইমরান হোসেন ইমু, কেরানীগঞ্জ ঢাকা
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে গ্রেফতারসহ অপরাধ দমন করে ভুক্তভোগী নিরীহ জনসাধারণের ভরসাস্থল হয়ে উঠেছে র‌্যাব।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জানাতে পারে যে, ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় কতিপয় ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল  অক্টোবর ২০২২  র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন শহীদনগর রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ কুদ্দুস (৩৫), ২। আক্কাছ (৪৮), ৩। মোঃ কামাল (৩৫), ৪। মোঃ রুবেল (২৫), ৫। মোঃ সোহেল (২৫), ৬। মোঃ তুষার (২৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছোট বড় ০৬ টি ছোড়া, ০৭টি মোবাইল ফোন ও নগদ- ২৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী এবং সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন মহাসড়কে এবং দেশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের নিকট হতে টাকা পয়সা স্বণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত ১। মোঃ কুদ্দুস (৩৫) এর বিরুদ্ধে দক্ষিন কেরাণীগঞ্জ থানায় ০২টি ডাকতি প্রস্তুতির মামলা ও ০১টি অস্ত্র আইনে মামলা এবং ২। আক্কাছ (৪৮) এর বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় ০১টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host