বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার।

কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত।

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false,"is_sticker":false}

কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত।কেরানীগঞ্জ সংবাদদাতা।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কেরানীগঞ্জ টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সন্ধ্যার পর কদমতলী টাইলস মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও কেরানীগঞ্জ পোশাক ব্যবসায়ী ও গার্মেন্টস দোকান মালিক সমিতির সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ ইকবাল হোসেন কালু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ আক্তার হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোহাম্মদ আমির এবং মোঃ আলাউদ্দিন বেপারী।

এ সময় সংগঠনের সভাপতি হাজী মোঃ শওকত আলী এবং সাধারণ সম্পাদক হাজী মিলন হোসেন নিরবসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি ব্যবসায়ীদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ ও অধিকার রক্ষায় পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সংগঠনের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সন্ধ্যার পর শুরু হওয়া এ আয়োজনে ব্যবসায়ী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host