বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে জাল টাকা তৈরীর কারখানা অভিযানে এক নারী আটক

কেরানীগঞ্জে জাল টাকা তৈরীর সরঞ্জামাদিসহ নারী আটক।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

 

কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকা থেকে জাল টাকা তৈরীর সরঞ্জামাদি ও বিপুল পরিমাণ টাকাসহ কবিতা আক্তার রুমা (৩০) নামে এক নারীকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার গভীর রাতে কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন কবীর ও কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়ার নৃতৃত্বে অমৃতপুর এলাকায় হাজী ফরিদ উদ্দিনের ভাড়াটিয়ে বাড়িতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল টাকা তৈরীর মুল হোতা ওই নারী স্বামী মোঃ মিনার (৪৪) পালিয়ে যায়। এসময় ওই নারীর রুম থেকে জাল টাকার তৈরীর সরঞ্জামাদি ও বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়। কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন কবীর এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান এই দম্পতি দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরি করে আসছে। এই টাকা ব্রোকারদের মাধ্যমে রাজধানীর বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে। জাল টাকা তৈরির মূল হোতা মিনার কে আমরা আটক করতে পারিনি তবে আশা করছি অতি শীঘ্রই আমরা তাকে আটক করতে সক্ষম হব। তিনি আরো জানান ওই নারী মুন্সীগঞ্জ জেলা সদরের বাসিন্দা। এর আগেও তারা বিভিন্ন এলাকায় এ ধরনের জাল টাকা তৈরির কারখানা স্থাপন করেছিল। ধরা পড়ে যাওয়ার ভয় তারা ঘনঘন স্থান পরিবর্তন করতো।

আটককৃত নারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host