শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী।

কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন।

কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন।

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যে এ অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়েছে।

প্রাথমিক অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা ভোররাতে পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে আগুনে কার্যালয়ের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার বক্তব্য জানতে পাওয়া যায়নাই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কারা কার্যালয়ে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।”

রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় পাভেল মোল্লাকে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সঙ্গে স্লোগান ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা গেছে। তবে এবার তাঁর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ ওঠায় ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।

কার্যালয়ে আগুন দেওয়ার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা এখনো নিশ্চিত নয়। পুলিশি তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় জানাতে পারে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host