মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে চোরাই গরু উদ্ধার,৪ জন গ্রেফতার।

কেরানীগঞ্জে চোরাই গরু উদ্ধার,৪ জন গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জ মডেল থানার ব্রাহ্মণ কিত্তা এলাকার কৃষক শামীম বাড়ির পাশের খালি মাঠে তার পালিত দুটি গাভী ও দুটি বাছুর ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে যায়। বিকেলে এসে দেখে তার একটি বাদামী রঙের গাভী সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে অবশেষে সোমবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই গরুসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেন কেরানীগঞ্জ মডেল থানার এসআই অলক। গ্রেপ্তারকৃতরা হলেন: মো. হাবিবুর রহমান (৩০), মো. আসাদুর রহমান স্বাধীন (৩০), মো. লাফি (২৮) ও মো. জুয়েল হাওলাদার (৩৫)।

মঙ্গলবার (৩রা জানুয়ারী) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এমনটা জানান মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ। তিনি জানান, অভিযোগটি আমলে নিয়ে স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নেকরোজবাগের ডায়মন্ড মেলামাইনের সামনে থেকে চুরি যাওয়া গরু উদ্ধার ও চুরির সঙ্গে জড়িত ৪ চোরকে পিকআপসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গরুটি তাঁর মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এ সময় অন্যানের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) খালেদুর রহমান, ইন্সপেক্টর (অপারেশন) আশিকুর রহমান, এসআই আবুল কালাম আজাদ, এস আই অলক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host