সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে এক পরিবহন চাঁদাবাজ আটক

কেরানীগঞ্জে এক পরিবহন চাঁদাবাজ আটক

এম.আশিক নূর.নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কেরানীগঞ্জে পরিবহনে চাঁদাবাজির সময় এক জনকে আটক করেছে পুলিশ।আটককৃত চাঁদাবাজের নাম মো.স্বপন।
ঘটনার বিবরন দিয়ে কেরানীগঞ্জ মডেল থানার এস.আই মো.রফিকুল ইসলাম রফিক জানান,শনিবার(৬জুন) ঘাটারচর এলাকায় কর্তব্যরত অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে স্বপন ও মনির নামের দুজন ঘাটারচর চৌরাস্তা এলাকায় বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে।এমন খবরে আমি আমার সংগে থাকা পুলিশসদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে মো.স্বপনকে হাতেনাতে চাঁদার ৪ হাজার টাকাসহ আটক করি।এসময় চাঁদাবাজির মূল হোতা মনির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এস.আই রফিক আরো জানান,আমি স্বপনকে জিঞ্জাসাবাদ করলে স্বপন জানান যে সে দীর্ঘদিন যাবত ওই এলাকাসহ আসপাশের বিভিন্ন সড়ক ও কাউন্টার থেকে চাঁদাবাজি করত।কেউ চাঁদা দিতে না চাইলে জোর করে তারা তার গাড়ি চলাচল বন্ধ করে দিতো।স্বপন পুলিশকে জানায় ঘাটারচর চৌরাস্তা এলাকায় চাঁদাবাজের মূল হোতা মনির নামের একজন অনেকদিন ধরে জোরপূর্বক চাঁদাবাজি করে আসছে।
ভুক্তভোগীরা জানান, তাদের অনেক প্রভাব রয়েছে বলে কেউ সহজে মুখ খুলছেনা।যদি কেউ চাঁদা দিতে না পারে তবে তাদের পরিবহন বন্ধ করে দেয়।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনূল ইসলাম (পিপিএম) বলেন,করোনার কারনে দীর্ঘ দুইমাসের বেশীসময় গনপরিবহন বন্ধ থাকার পর গত ৩১মে থেকে সরকারী সিন্ধান্তে আবার পরিবহন চালু করা হয়েছে।তবে এতে সারাদেশে একটি চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে ওঠে।আমরা ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে চাঁদাবাজ নির্মুলে কাজ করে যাচ্ছি।এর পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জের সকল সড়কে টলহ জোরদার করছি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি।কোথাও পরিবহনে চাঁদাবাজি হলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host