রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার ও বেকারি কারখানা সহ ৪দোকানে অভিযান ১লক্ষ,৭৫ হাজার টাকা জরিমানা

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার ও বেকারি কারখানা সহ ৪দোকানে অভিযান ১লক্ষ,৭৫ হাজার টাকা জরিমানা,
কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ দক্ষিন কেরানীগঞ্জের আগানগর ও শুভাঢ্য ইউনিয়নের কয়েকটি এলাকায় বৈধ কাগজপত্র না থাকায় অবৈধ সিলিন্ডার দোকানে অভিযানে ৪ দোকান মালিককে ১লক্ষ,৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলার আগানগর ও শুভাঢ্যা ইউনিয়নের মোট ৪টি দোকান মালিককে ভোক্তা অধিকার আইনে ১লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ।
এসময় আগানগরের ছোট মসজিদ এলাকার শামিমা এন্টারপ্রাইজ এর মালিককে ১ লক্ষ টাকা ও সোহাগ ব্রেড নামের বেকারী মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া শুভাঢ্যা ইউনিয়নের তেলঘাট এলাকার মদিনা টেলিকমকে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখা ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা,নামহীন অপর এক দোকান মালিককে গ্যাস সিলিন্ডার বিক্রয় করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। গ্যাস সিলিন্ডার বিক্রয় ও পরিবেশককে লাইসেন্স না নিয়ে মজুদ ও যথাযত আইনানুগ প্রক্রিয়ায় গ্যাস সিলিন্ডার মজুদ প্রক্রিয়া অনুসরন না করার অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।এছাড়া অনেকেই বৈধ কাগজপত্র দেখাতে পারেনী।
তিনি আরো বলেন,বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।এসময় দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশের কয়েকজন সদস্য অভিযানে সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host